চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টারে দুরন্ত দ্বৈরথের পুনরাবৃত্তি চান আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচের দৃশ্য, কোচ আনচেলত্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকরা হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দুরন্ত দ্বৈরথের সাক্ষী। একবার সিটি এগিয়ে যায় তো আরেকবার রিয়াল। সেয়ানে সেয়ানে টক্করের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়। ফিরতি লেগেও জমজমাট লড়াইয়ের আশায় আছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

গত মৌসুমে টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম দেখায় বার্নাব্যুতে রিয়াল এবং সিটি ১-১ গোলে ড্র করেছিল। ফিরতি দেখায় ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দল ৪-০ গোলের বড় জয়ে ফাইনালের টিকিট কাটে। এবার অবশ্য আনচেলত্তি সিটির মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশায় আছেন।

‘গত বছরের খেলাটির বিপরীতে ধারণাটা হচ্ছে সমানে সমান লড়াই করতে চাই। আমরা আজকে যেমনটা করেছি। দেখুন কী হয়। আমাদের দিক থেকে আমরা যা করেছি তাতে আমরা সন্তুষ্ট। ম্যানচেস্টারে আমরা এটির পুনরাবৃত্তির আশা করি।’

Banglabid

ঘরের মাঠে জিতে সুবিধাজনক অবস্থায় রিয়াল থাকতে চেয়েছিল বলে স্বীকার করেন দলটির কোচ। যদিও প্রতিপক্ষের ডেরায় ভালো ফলের প্রত্যাশাতেই তিনি রয়েছেন বলে সাফ জানান।

‘আমরা সামান্য সুবিধা নিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। যদি আমরা ম্যানচেস্টারে এমনটা করতে পারি, ভালো কিছু ঘটতে পারে।’

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি প্রথম লেগ নিয়ে নিজের মূল্যায়নটাও খোলাসা করেন। বললেন, ‘প্রতিপক্ষকে যতক্ষণ আমাদের অতি চাপ প্রয়োগ এবং অস্বস্তিতে ফেলার শক্তি ছিল, আমরা ভালো খেলেছি। শুরুটা খারাপভাবে করেছিলাম, একটি গোল হজম করতে হয়েছিল। তারপর দল ভালো খেলতে শুরু করে, বল দখলে জিতেছিল এবং খেলার মোড় পরিবর্তনের সন্ধানে ছিল। সিটি দুটি দারুণ গোল করেছিল। তবে আমাদের খেলায় ফিরে আসার প্রতিজ্ঞা ছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT