ফুটবল

ম্যানসিটি-বায়ার্ন: ইতিহাস কী বলছে

ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। ইউরোপসেরার লড়াইয়ে দল দুটি আগে ৬ বার মুখোমুখি হলেও এবারই প্রথম নকআউট পর্বে লড়াইয়ে নামছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে গড়াবে ম্যানসিটি-বায়ার্নের প্রথম লেগের মহারণ।

হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে চড়েছে উন্মাদনার পারদ, চলছে ইতিহাস-পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ। আগে গ্রুপপর্বের দেখায় প্রত্যেকেই তিনটি করে জয় তুলেছে।

দেখে নেয়া যাক আগের লড়াইয়ে ইতিবৃত্ত

২০১১-১২ মৌসুম
প্রথম দেখায় জয়ী হয়েছিল বায়ার্ন মিউনিখ। গ্রুপপর্বের প্রথম লেগের খেলায় ২-০ গোলের জয় পায় বাভারিয়ানরা। ফিরতি গেলে ২-০ গোলে জিতে জার্মান জায়ান্টদের বিপক্ষে শোধ তোলে ম্যানচেস্টার সিটি।

২০১৩-১৪ মৌসুম
গ্রুপপর্বের প্রথম লেগে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন। ফিরতি লেগে ম্যানসিটি অবশ্য ৩-২ গোলে জয় তুলে নেয়।

২০১৪-১৫ মৌসুম
প্রথম লেগে একমাত্র গোলের জয় পায় জার্মান জায়ান্টরা। গ্রুপপর্বের ফিরতি লেগে সিটি ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার সিটি ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…