চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি-বার্সা-অ্যাটলেটিকোর জয়, বিধ্বস্ত পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের বিপক্ষে ৩-১ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ১-০ গোলে এফসি পোর্তোকে হারিয়েছে। ফেইনুর্ড রটারডামের বিপক্ষে ৩-২ গোলে জয়ের স্বাদ নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পিএসজি।

রেড বুল অ্যারেনায় ‘জি’ গ্রুপের ম্যাচের ২৫ মিনিটে ফিল ফোডেনের গোলে ম্যানসিটি লিড পায়। বিরতির পর ৪৮ মিনিটে লেইপজিগকে সমতায় ফেরান লোইস ওপেন্ডা।

৭৯ মিনিটের মাথায় ফোডেনের পরিবর্তে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান কোচ পেপ গার্দিওলা। পাঁচ মিনিট পরেই তা কাজে দেয়। আর্জেন্টাইন
ফরোয়ার্ডের গোলে পয়েন্ট হারানোর দুশ্চিন্তা থেকে স্বস্তি পায় সিটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলভারেজের বাড়ানো বলে নিশানাভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন জেরেমি ডকু।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের গ্রুপ টেবিলের শীর্ষে ম্যানসিটি। ৩ পয়েন্ট নিয়ে লেইপজিগ দুইয়ে আছে। আরেক ম্যাচে ২-২ গোলের ড্রয়ে সমান এক পয়েন্ট পকেটে পুরেছে ইয়াং বয়েজ ও রেডস্টার বেলগ্রেড।

‘এইচ’ গ্রুপের ম্যাচে পোর্তোর বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় বার্সা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইলকায় গুনডোয়ানের পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফেররান তরেস। খেলার শেষদিকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাভি। দশজনের দল হলেও তা বার্সার জয় আটকাতে পারেনি। কাতালান ক্লাবটি দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিল টপার।

ঘরের মাঠ সিভিটাস মেট্রোপলিটানোতে খেলার ৭ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়িয়ে দেন মারিও হারমোসো। ফেইনুর্ড রটারডামের বিপক্ষে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। চার মিনিট পরই অবশ্য ডিয়েগো সিমিওনের শিষ্যদের সমতায় ফেরান আলভারো মোরাতা।

Reneta

এরপর ডেভিড হ্যানকো ৩৪ মিনিটে বল জালে পাঠান। আবারো লিড পায় ফেইনুর্ড। বিরতির আগ মুহূর্তে অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে ২-২ গোলের সমতায় বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধ শুরুর পর ৪৭ মিনিটে জোড়া গোলের দেখা পেয়ে অ্যাটলেটিকোর জয়ে ভূমিকা রাখেন মোরাতা।

‘ই’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাটলেটিকো। সেল্টিকের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া লাজিওর পয়েন্ট ৪ হলেও গোল পার্থক্যের কারণে দুই নম্বরে রয়েছে।

এদিকে, সেন্ট জেমস পার্কে দুর্বিষহ রাত কাটিয়েছে পিএসজি। নিউক্যাসলের সামনে দাঁড়াতেই পারেনি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ইপিএলের ক্লাবটির হয়ে ১৭, ৩৯ ও ৫০ মিনিটে গোল করেন যথাক্রমে মিগুয়েল আলমিরন, ড্যান বার্ন ও শন লংস্টাফ। পিএসজির হয়ে ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেজ। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রেঞ্চ জায়ান্টদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্যাবিয়ান শার।

নিউক্যাসল ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে আছে, ৩ পয়েন্ট দিয়ে দ্বিতীয় অবস্থানে পিএসজি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT