চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ইতালির ৫ দল

ইতালির পাঁচ দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে, খেলোয়াড়রা জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইতালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি আ থেকে প্রতি মৌসুম শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পায়। ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, এখন থেকে সিরি আ’ র টেবিলের সেরা পাঁচ দল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে কোনো ইতালীয় দল উঠতে পারেনি। কিন্তু এএস রোমা এবং আটলান্টা ইউরোপা লিগের সেমিফাইনালে এবং ফিওরেন্টিনা ইউরোপা কনফারেন্স লিগের শেষ চারে যাওয়ায় সিরি আ লিগ হিসেবে সর্বোচ্চ গুণাঙ্ক স্কোর পাওয়ায় উরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে ইতালির একটি ক্লাব বাড়ছে।
আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে ৩৬টি দল থাকবে, যা বর্তমানের চেয়ে চেয়ে চারটি বেশি। ইউরোপীয় লিগগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে দুটি লিগকে একটি অতিরিক্ত দলকে খেলার সুযোগ দিয়ে পুরস্কৃত করা হবে। এটি প্রতিযোগিতার দল সম্প্রসারণের প্রেক্ষিতে পুনর্গঠনের অংশ। বর্তমানে ইতালির ১৯.৪২৮ পয়েন্টের সহগ স্কোর রয়েছে। জার্মানির সহগ স্কোর ১৭.৯২৮ ইংল্যান্ডের ১৭.৩৭৫।
সিরি আ’ র টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রোমা ও ষষ্ঠ স্থানে আটালান্টা। যদি এই ক্লাবগুলোর মধ্যে কোনো একটি ইউরোপা লিগ শিরোপা জেতে এবং টেবিলের শীর্ষ চারের বাইরে থেকে মৌসুম শেষ করেম তাহলে চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ছয়টি দল খেলবে।







