২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কারা খেলবে সেটা সবার জানা। জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ২ জুন শিরোপার লড়াইয়ে নামবে। পরের মৌসুমে ফাইনাল কারা খেলবে সেটা আপাতত জানার সুযোগ নেই। তবে কখন, কোথায়, কোন ভেন্যুতে খেলা হবে তা জানিয়ে দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫ সালের ফাইনাল হবে জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল অ্যারেনায়। আর ২০২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
ডাবলিনে হওয়া মিটিংয়ের পর তথ্যটি জানিয়েছে উয়েফার নির্বাহী কমিটি। প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের ফাইনাল হতে চলেছে হাঙ্গেরিতে।








