চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

হ্যাটট্রিক করেও অতৃপ্ত লেভান্ডোভস্কি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর্থিক সঙ্কটের মাঝেও বায়ার্ন মিউনিখের কাছ থেকে ৪২.৫ মিলিয়ন পাউন্ডে রবার্ট লেভান্ডোভস্কিকে দলে ভেড়ায় বার্সেলোনা। বাজে পারফরম্যান্সের বৃত্ত থেকে দলকে বের করার ক্ষেত্রে এমন বড় সাইনিংয়ের দিকেই ঝুঁকেছিল কাতালান ক্লাবটি। হাতেনাতে এবার মিলছে তার ফল। নতুন ক্লাবে এসেও গোলের ধারা বজায় রেখেছেন পোলিশ ফরোয়ার্ড। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারা ক্লাবটিকে এবারের আসরের শুরুতেই যেন দিচ্ছেন নতুন শুরুর বার্তা।

ভিক্টোরিয়া প্লজেনের বিরুদ্ধে ৫-১ গোলের বড় জয়ে বড় ভূমিকা রেখেছে লেভান্ডোভস্কির হ্যাটট্রিক। বার্সার জার্সিতে ৫ ম্যাচে ইতোমধ্যে করে ফেলেছেন ৮ গোল। দীর্ঘদিনের ডেরা বায়ার্ন মিউনিখ ছেড়ে স্পেনে নতুন কোচ-সতীর্থ-পরিবেশে মানিয়ে যে নিতে পেরেছেন, শরীরী ভাষায় তা ফুটে উঠেছে।

৩৩ বর্ষী ফুটবলারকে নিয়ে আগেও নিজের পূর্ণ সন্তুষ্টির কথা জানিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, লেভা যত বড় খেলোয়াড় তারচেয়েও বেশি নম্র এবং পেশাদার। এবার বললেন, হ্যাটট্রিক করার পরও বাকি লেভান্ডোভস্কি ‘অতৃপ্ত’!

Banglabid

জাভির কথাতেই প্রমাণ হচ্ছে, পোলিশ তারকার গোলক্ষুধা এতটাই বেশি তাতে তিনি এখনই তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিন ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেও তিনি অর্জনের সীমারেখা টানতে চান না।

ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে হ্যাটট্রিক করে গোল সংখ্যাকে ৮৯-তে উন্নীত করেছেন। করিম বেনজেমাকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে তিন নম্বরে জায়গা করে নিলেন লেভান্ডোভস্কি। শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা ১৪০। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি করেছেন ১২৫ গোল। হয়তো রোনালদো-মেসির মতো মহাতারকাদের ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত অতৃপ্তই থাকবেন লেভান্ডোভস্কি।

গ্রীষ্মকালীন ছুটিতে ইবিজা সৈকতে ভ্রমণে গেলে বায়ার্ন তারকার সাথে দেখা করেন জাভি। সেখানেই পোলিশম্যানকে বার্সায় আসার প্রস্তাবটা তিনি দিয়েছিলেন। পরে তার সেই আশা পূরণও হয়। খুব কাছ থেকে তার শিষ্যকে নিয়ে নিজের পর্যবেক্ষণটাও এবার জানালেন।

Reneta

‘তার অনুশীলন করা, দলকে সাহায্য করে, নম্র আচরণ, কাজের পরিমাণ অনুযায়ী আমার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এটা শুধু হ্যাটট্রিক দিয়ে বোঝানো যাবে না। কীভাবে নিজের কাজটা করতে হবে, সে ভালোভাবেই জানে। খেলার গতি অনুযায়ী কীভাবে আধিপত্য বিস্তার করতে হয়, সে তা জানে।’

বড় জয় দিয়ে আসর শুরু করায় আনন্দিত জাভি বলেন, ‘আমরা তাদের উপর আধিপত্য বিস্তার করেছি। প্রতিপক্ষ রক্ষণে ভালো করেছিল। আমাদের খেলোয়াড়দের মার্ক করেছিল।’

‘ডেম্বেলে দুর্দান্ত ছিল এবং লেভান্ডোভস্কি পার্থক্য তৈরি করেছিল। আমরা সেরা দল ছিলাম। যারা বেঞ্চ থেকে নেমেছিল এবং যারা শুরুর একাদশে ছিল, তাদের নিয়ে আমি আনন্দিত। সত্যিই সবাই সেরাটা দেয়ার জন্য প্রস্তুত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT