চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। ম্যাচেজুড়ে সরাসরি জলের দেখা পায়নি কোন দল। দুদলই একটি করে পেনাল্টি পায়, সেখানে থেকে নির্ধারণ হয় ম্যাচের ফল।
বুধবার রাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে পুরো ম্যাচে রক্ষণাত্মক খেলে আর্সেনাল এবং অ্যাটলেটিকো। প্রথম মিনিটে স্বাগতিকদের শট পরাস্ত হয় আর্সেনাল ডিফেন্সের কাছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুযোগ পেলেও সফরকারীদের শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। প্রথমার্ধে দুদলের একের পর এক শট ব্যর্থ হয় রক্ষণের কাছে।
ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সে ডেভিড হানকো ভিক্টর গায়কোরেসকে ফাউল করলে পেনাল্টি পায় গানাররা। সেখানে থেকে ৪৪ মিনিটে লন্ডনের ক্লাবটিকে লিড এনে দেন সুইডিশ তারকা গায়কোরেস। ঘরের মাঠে পিছিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। ৫৪ মিনিটে সফরকারীদের ডি বক্সে হাতে বল লাগে বেন হোয়াইটের, রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন সাগিতকদের।। সেখানে থেকে ৫৬ মিনিটে জুলিয়ান আলভারেজের শটে সমতা আসে।
আগামী মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটসে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আথিত্য দেবে আর্সেনাল।








