চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি করছি, আর মাহিও খুব দারুণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথমবার সিনেমা করতে এসে দিয়েছেন দক্ষতার পরিচয়। গেল বছর মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে। কিছুটা আচমকায় এবার দিলেন নিজের আরেকটি নতুন প্রজেক্টের ঘোষণা!

নতুন প্রজেক্টটির নাম ‘অহংকারী বউ’। থাকছে পুরোপুরি পারিবারিক গল্পের বুনন। প্রযোজনা করছেন শোবিজের পরিচিত মুখ ডিএ তায়েব। নির্মাতা চয়নিকা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট। কিছুটা আচমকায় আমাকে এটি পরিচালনার প্রস্তাব দেন ডিএ তায়েব ভাই। অত্যন্ত সজ্জন একজন মানুষ। বিশ্বাস আর নির্ভরতা নিয়ে তিনি আমাকে এই প্রজেক্টটি পরিচালনার প্রস্তাব দেন, আর না করতে পারিনি।

চয়নিকা বলেন, কমল সরকারের গল্পে ‘অহংকারী বউ’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে। আমি গল্পটি শুনেছি, ভালো লেগেছে। পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি। বলা যায়, এই প্রজেক্টের সব প্রস্তুত শুধু আমি একজন পেইড ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি।

‘যেভাবেই হোক, প্রজেক্টটিতে যেহেতু যুক্ত হয়েছি চেষ্টা করবো যতোটুকু পারি সর্বোচ্চ দিয়ে ভালো করার।’- বলছিলেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, দায়বদ্ধতার জায়গা বাদ দিলে আরো একটি কারণে এই প্রজেক্টটি করতে চাইছি, সেটা হলো মাহিয়া মাহি। তিনি প্রধান নায়িকা। খুব দারুণ মেয়ে, তার সাথে কথা বলে ভালো লেগেছে। খুব ফ্রেন্ডলি। গল্পটার সাথেও তার চেহারাটা যায়।

মাহির বিপরীতে প্রযোজক ডিএ তায়েব নিজেও অভিনয় করবেন ‘অহংকারী বউ’তে। চয়নিকা জানান,  আরো একটি দম্পতিকে দেখা যাবে। ওই দুই চরিত্রে কারা অভিনয় করবেন, তা শিগগির জানানো হবে। যেহেতু এটি একটি ফ্যামিলি ড্রামা, তাই বাবা-মা সহ অন্যান্য চরিত্রেও শক্তিমান অভিনেতাদের দেখতে পারবেন দর্শক।

নির্মাতা জানান, সব ঠিক থাকলে আগামি ডিসেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করবেন। ‘অহংকারী বউ’তে থাকছে দুটি গান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচয়নিকাচয়নিকা চৌধুরীডিসেম্বরবাবাবিশ্বসুন্দরীমামাহিয়া মাহিলিড বিনোদনশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT