অর্থনীতি

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড, ব্যাংকের নাম ও লোগো স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাধিক নিলাম পদ্ধতির আওতায় দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) এই ডলারগুলো কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ ক্রয় সম্পন্ন হয়েছে।

এর ফলে ২০২৫–২৬ অর্থবছরে ২ মার্চ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়:অর্থনীতি আর্থিক স্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…