চট্টগ্রামের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম সৌদি আরব’-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
সৌদি আরবের মক্কা নগরীর দারুল হোদা লুলু আল-সা হোটেলের হল রুমে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল হারামাইন প্রবাসী গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিন, প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সাঙ্গু পত্রিকার সৌদি আরব প্রতিনিধি খলিল চৌধুরী।
বর্ষপূর্তির দ্বিতীয় পর্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি আহবায়ক জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকের আলম জিকু, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সহ-সভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আজিজ, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, লোহাগাড়া উপজেলা এবি পাটি সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক৷ সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শিপন, যুবনেতা দেলোয়ার হোসেন, ফরহাদুল ইসলাম জাহেদ, রফিকুল ইসলাম ও জিল্লুর রহমান।







