বিনোদন

আরো বিস্তৃত আয়োজনে হবে হুমায়ূন উদযাপন, বললেন ফারুকী

ফারুকী ও অন্য একজন ব্যক্তির ছবি, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন উদযাপন উপলক্ষে দুই ব্যক্তির ছবি, একজন indoors ও অন্যজন outdoors।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

“কনটেমপোরারি মাস্টার আর্টিস্টদেরও আমরা সেলিব্রেট করবো রাষ্ট্রীয়ভাবে”-মাস দুয়েক আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এমন আশাবাদই ব্যক্ত করেছিলেন!

এবার কালজয়ী কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদকে উদযাপন নিয়ে তেমন ইঙ্গিতই দিলেন ফারুকী।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। এদিনটিকে বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিতে যাচ্ছে শিল্পকলা একাডেমি।

তেমন ইঙ্গিত দিয়েই সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ফারুকী জানান,‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করবো হুমায়ূন আহমেদকে, এই ১৩ নভেম্বর। আরো বড়, আরো বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে।

এসময় তিনি বলেন,“ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শিগগির।”

হুমায়ূন আহমেদকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন,“হুমায়ূন আহমেদ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি।”

এসময় হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকী। সেইসাথে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সবাইকে আমন্ত্রণ জানান তিনি।

বিষয়:গান মোস্তফা সরয়ার ফারুকী শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় সিনেমা হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…