চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে। গতকাল মঙ্গলবার ২১ নভেম্বর দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন প্রদর্শন ছাড়াই অনুষ্ঠানটি সীমিত আকারে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল এভিডেন্স, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় -এর মহাপরিচালক মেজর জেনারেল ইদ রাশেদ আল ওয়াইহান আল এনেজি।

প্রধান অতিথি ১৯৯১ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশী সৈন্যদের অবদান ও আত্মত্যাগের কথা স্বীকার করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন যে,  আগামীদিনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক একটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত সশস্ত্র বাহিনীর নন-কমিশনড অফিসারস অ্যাফেয়ার্স শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লাফি মেলফি আল মুতাইরি।

জেনারেল লাফি কুয়েতে নিয়োজিত সকল বাংলাদেশী সেনাদের প্রতি শুভেচ্ছা জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।

Reneta

শুরুতে কমান্ডার বিএমসি, ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল দিনটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ-কুয়েতের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের উপর জোর দিয়ে তার স্বাগত বক্তব্য দেন।

পরে কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টস নিয়ে একটি ভিডিও ক্লিপও প্রদর্শন ও বিএমসি ম্যাগাজিন-২০২৩ উন্মোচন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েত দূতাবাসবাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসবাংলাদেশ সশস্ত্র বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT