বাংলাদেশ

দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কেন্দ্রের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

এরআগে, দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।

 

বিষয়:এ এম এম নাসির উদ্দীন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…