চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান মুসা আবু মারজুক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হবে।

বিবিসি জানিয়েছে, গাজায় বন্দী ৫০ জিম্মির মুক্তি ও চারদিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল এক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর হামাসের পক্ষ থেকে চুক্তিটি কার্যকরের সময় জানানো হয়েছে।

মুসা আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে হামাস ও ইসরায়েলের মাঝে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে কার্যকর হবে।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাসের যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু কর ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটে যার বেশিরভাগই নারী ও শিশু।

উপত্যকায় চলমান তীব্র লড়াই বন্ধে গত কয়েক সপ্তাহ ধরেই একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের মাঝে মধ্যস্থতা করছে কাতার এবং মিসর। সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার পর মঙ্গলবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানায় কাতার। পরে গতকাল বুধবার ২২ নভেম্বর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার বৈঠকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব অনুমোদন পায়।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে যেকোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে। এই সময় চিকিৎসা উপকরণ, জ্বালানিসহ মানবিক সহায়তা নিয়ে সীমান্তে অপেক্ষা করা শত শত ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল।

Reneta

এইদিকে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করলেও যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। সাময়িক যুদ্ধবিরতির এ চুক্তির ঠিক আগেও গাজার হাসপাতালসহ বিভিন্ন স্থানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT