চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে উঠেছে ঐতিহ্যবাহী পাঁচবিবি গরুর হাট

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:৩০ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রাচীন গরুর হাট। সপ্তাহের মঙ্গলবার এ হাটে গবাদি পশু ক্রয়-বিক্রয় করতে দেশের অনেক জেলা থেকে ব্যবসায়ীরা আসেন। কোটি কোটি টাকার বেচাকেনা হলেও হাটের জায়গা তুলনামুলক কম এবং প্রায় স্থানে ময়লা-আবর্জনার স্তপ।

ব্যবসায়ীদের অঅভিযোগ সরকার প্রতিবছর এ হাট থেকে লাখ লাখ টাকা রাজস্ব পেলেও হাটের জায়গা সম্প্রসারণ ও উন্নয়নের কোন উদ্যোগ নেই।

নাটোর থেকে আগত গরু ব্যবসায়ী হাবিবুর রহমান পাঁচবিবি হাটে কোরবানির গরু কিনতে এসেছেন। প্রচণ্ড রোদ আর গরমে ঘাড়ের গামছা দিয়ে শরীরের ঘাম মুছছেন আর দু’জন লোক সঙ্গে নিয়ে হাটের মধ্যে ঘুরছেন, গরু দেখছেন এবং দাম হাঁকছেন। কয়টা গরু কিনলেন জানতে চাইলে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে তিনি বলেন, ২ ট্রাকের ১৬টা গরু কিনেছি আরও ৮টা গরু কেনার জন্য দামদর করছি। হাটে অনেক গরু উঠেছে। ক্রেতা-বিক্রেতাও বেশ।  কিন্তু পশুর তুলনায় হাটের জায়গা অনেক ছোট।

Banglabid

গরু ব্যবসায়ী আফাজ উদ্দিন বলেন, দেশ স্বাধীনের পর থেকেই আমার বাবা, দাদার সঙ্গে পাঁচবিবি হাটে আসি। আগের তুলনায় হাটে এখন অনেক গরু মহিষ বেচাকেনা হলেও হাটের জায়গা বাড়েনি।

নরসিংদী থেকে আগত ব্যবসায়ী একরামুল হক বলেন, সীমান্তের এ হাটে কোরবানির জন্য ভারতীয় গরু কিনতে এসেছি। কিন্তু হাটে ভারতীয় কোনো গরু নেই। দেশীয় খামারের উৎপাদিত ২ ট্রাক গরু কিনলাম। হাটের জায়গা আকারে কম হওয়ায় চলাফেরায় কষ্ট হয়।। প্রায় ৩০ বছর যাবৎ এই হাটে গরু কিনতে আসছি আজ পর্যন্ত কোন পকেটমার বা ছিনতাইকারীর কবলে পড়িনি। আইনশৃঙ্খখলার অবস্থা ভালো এবং অন্য হাটের চেয়ে গরু প্রতি ছাপায় (খাজনা) ৫০ টাকা কম নেয়। হাটের জায়গা বাড়ানোর জন্য কর্তৃপক্ষর প্রতি অনুরোধ রইলো ।

প্রায় ৫০ বছর যাবৎ গরুর হাটে ছাপা লেখকের কাজ করা মমতাজুর রহমান বাচ্চু বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। আমি শুনেছি ব্যবসায়ীদের পানির জন্য ইংরেজরা ১৮১৯ সালে হাটের মধ্যে একটা ইন্দ্রা (পাতকুপ) নির্মাণ করেছিল। স্বাধীনতা যুদ্ধের সময় ওই ইন্দ্রায় পাকিস্থান বাহিনী অনেক বাঙ্গালীকে হত্যা করে কুপে ফেলে দিত। দেশ স্বাধীনের পর ১৯৭২-৭৩ সালের দিকে ময়লা-আর্বজনা ও মাটি দিয়ে কুপটি ভরাট হয়ে যায়। ব্রিটিশ আমলেরও আগে থেকে এ হাটের যাত্রা হলেও হাটের অনেক সমস্যা বিদ্যমান।  সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Reneta

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অনেক পরিবারের আয়ের উৎস এই হাটে ঝামেলা এড়াতে পুলিশ সর্তকতাবস্থায় থাকে। বিশেষ করে পকেটমার, মলমপার্টি, ছিনতাইকারী দ্বারা ব্যবসায়ীদের টাকা যাতে খোয়া না যায় পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT