
জনপদ
মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩
নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাজারে মুখোশধারী অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি […]














