জনপদ

নোয়াখালীতে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

নোয়াখালীতে হাম উপসর্গে শিশুর মৃত্যুতে হাসপাতালে রোগীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম উপসর্গে সাওবান নামে সাড়ে ৩ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে নোয়াখালী জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৫ শিশু। বর্তমানে হাসপাতালটিতে আইসোলেশনে আছে ১০৮ শিশু।

রোববার (৩১ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী। এর আগে শনিবার (৩০ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ার্ডে মারা যায় শিশুটি। সাওবান নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।

চিকিৎসকরা জানান, গত ২৪ মে রোববার বিকালে হামের উপসর্গ নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সাওবানকে। তার শরীরে তীব্র জ্বরের পাশাপাশি নিউমোনিয়া দেখা দেয়। পরে নিয়ম অনুযায়ী শিশু ওয়ার্ডে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিলো। শনিবার বিকেল থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়, অক্সিজেনও চলছিল। রাতে তার অবস্থা অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাওবান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হাম এবং অন্যান্য রোগ নিয়ে ১০৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৫৫জন। হাসপাতালে বেড, ওষুধ এবং লোকবল সংকট থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বিষয়:আরও ১ শিশুর মৃত্যুনোয়াখালীহাম উপসর্গ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…