জনপদ

নোয়াখালীতে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলাকালে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছ্যবি: প্রতিনিধি

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে তাসিফ নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। নিহত তাসিফ লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে। এ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্য হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখারী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আনোয়ার হোসেন জানান, শিশু তাসিফকে গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি আরো জানান, বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে।

বিষয়:১ শিশুর মৃত্যুনোয়াখালীহাম
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…