জনপদ

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

কারিগরী ভবন কারিগরী ভবন কারিগরী ভবন কারিগরী ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহতের ঘটনায় কারিগরী ভবন ও সড়ক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার ২৩ জুন রাত ৯টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা তারেক রহমান শিবলু ও জিহাদ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কবিরহাট থেকে সোনাপুরগামী একটি বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে ঢুকে গেলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিনকে আটক করে।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:দুই কিশোর নিহতনোয়াখালীপিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…