অর্থনীতি

ভারতে ইলিশ রপ্তানির কারণ জানিয়ে যা বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা

তাজা ইলিশ মাছ বরফের উপর সাজানো, বাংলাদেশের মাছের বাজার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে তাজা ইলিশ মাছ বরফের উপর সাজানো, বাংলাদেশের মাছের বাজারের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে ইলিশ রপ্তানির কারণ জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।

ভারতে রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ফরিদা আখতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে ভারতে ইলিশ রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

বিষয়:ইলিশ ধরা নিষিদ্ধ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…