চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর ভুলে ড্র মিয়ামির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে টানা দ্বিতীয়বার শিরোপা স্পর্শ করা হল না লিওনেল মেসির। সেই ক্ষত পেরিয়ে ১৩ দিন পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে ফেরার ম্যাচে ইন্টার মিয়ামিকে জয় এনে দিতে পারেননি মহাতারকা। কাসেমিরো নিজেদের জালে জড়ালে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি।

মিয়ামির ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলে মাঠে মাঠে নামেন ৩৯ বর্ষী মেসি। এদিন শুরুর একাদশেই ছিলেন মেসির আরেক জাতীয় দল সতীর্থ রদ্রিগো দে পল। ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসিকে বিপুল সংবর্ধনায় বরণ করে নেয় স্বাগতিক দর্শকরা। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে দুজনের কেউ খেলেননি। নিয়ম অনুযায়ী এমএলএস অলস্টারের হয়ে না খেলায় নিষেধাজ্ঞা থেকে রেহাই পান তারা।

ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। ৩৪ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ফ্লোরিডার ক্লাবটি। তবে ৩৪ মিনিটে নিজেদের জালে বল জড়ান মিয়ামির মাঠে অভিষিক্ত কাসেমিরো। অবশ্য প্রথমার্ধেই ফের লিড আদায় করে নেয় মিয়ামি। যোগ করা সময়েরর পঞ্চম মিনিটে গোল করেন নোয়াহ অ্যালেন।

৮৪ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল মিয়ামি। ব্রাইস মেন্দেজ ফ্রি কিক থেকে গোল করে কলম্বাসকে সমতায় ফেরান। ড্রয়ে ইন্টার মিয়ামির টানা ছয় ম্যাচে জয়ের ধারা থেমেছে। তবে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় এখনো দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। শীর্ষে থাকা ন্যাশভিলও নিজেদের ম্যাচে ড্র করায় মিয়ামি তাদের চেয়ে দুই পয়েন্টেই পিছিয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বাসকাসেমিরোদে পলমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT