চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: ডিএমপির প্রেস ব্রিফিং

ছবি: ডিএমপির প্রেস ব্রিফিং

ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

সোমবার (২২ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান তিনি।

এ ছাড়া গ্রেফতারকৃত এক ব্যক্তির কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং লুট করা অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মো. নাইম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট হতে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনীভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে।

Reneta

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গণমাধ্যমের ওপর ন্যক্কারজনক এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ শুরু করে।

এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ ২২ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। একই তারিখে অপর এক অভিযানে তিন জনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

অপরদিকে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইদুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করার কথা জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এই ন্যক্কারজনক ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিপ্রেস ব্রিফিং
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT