চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ নিহত হওয়ায় ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
অপরাধ
A A

বিএনপির মহাসমাবেশ চলাকালে নেতাকর্মীদের দ্বারা সংঘর্ষের সময় এক পুলিশ সদস্য আমিনুলকে পিটিয়ে হত্যার ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন মডেল থানায় এ মামলাটি দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার বিকেলে ফকিরাপুলে সংঘর্ষের সময় আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হন। বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (গণমাধ্যম) মো. ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত পুলিশ সদস্য কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।ওই পুলিশ সদস্যের মাথায় কোপানো হয়েছে।

Reneta

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকালে তার গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ তুলে এসেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত থেকে ঘিরে রেখেছে।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষের জেরে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে পুলিশের ৪১ জনের বেশি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্টন থানাপুলিশ হত্যামামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT