অপরাধ

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা

হিরো আলমের ওপর হামলার সময় ভোটকেন্দ্রের বাইরে জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা, ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য শেষ হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো.আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বনানী থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো.সুজন রহমান শুভ বাদী হয়ে মামলাটি(নং-১৭) করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আজ একটি মামলা হয়েছে। মামলায় সাতজন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন।

মামলায় বলা হয়, সোমবার ১৭ জুলাই বিকেল ৩টা ৪০ মিনিটে  ঢাকা-১৭ আসনের উপ- নির্বাচন চলাকালীন সময়ে বনানী থানাধীন রোড নং-২৪/এ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর বেআইনি জনতাবদ্ধ হয়ে আমাদের গতিরোধ করে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা, মারপিট করে জখম করে।

বিষয়:বনানী থানা মামলা হিরো আলমের ওপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…