অপরাধ

শ্রমিকদের বেতন না দেওয়ায় সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে মামলা ও হুলিয়া

শ্রমিকরা কারখানার সেলাই মেশিনে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা একটি কারখানায় সেলাই কাজ করছে, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেতন না দেওয়ায় ভালুকা উপজেলার রোয়ার ফ্যাশন কারখানার মালিক ও আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে।

আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের আরও জানান, শ্রমিকদের বেতন পরিশোধের জন্য রোয়ার পোশাক কারখানাকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর মাধ্যমে ১ কোটি ২৩ লাখ ৫৩৪ টাকা ঋণ দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, রোয়ার ফ্যাশন লিমিটেডের মালিক সাইফুজ্জামান শেখর দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় তারা আন্দোলন শুরু করে। পরে শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং আদালত মালিকের বিরুদ্ধে হুলিয়া জারি করেন।

বিষয়:এম সাখাওয়াত হোসেন মামলা হুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…