সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করায় মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
(১৪ অক্টোবর) সোমবার দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির এই মামলা করেন।
বিষয়টি নিয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় বেঈমান বলা ছাড়া নানা কটুক্তি করেছেন শমী কায়সার। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও যার প্রমাণ আছে।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের একজন সফল ও জনপ্রিয় রাস্ট্রনায়ক। এমন একজন সম্মানিত ব্যক্তির নামে কটুক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলাটি দায়ের করেছেন রেজওয়ান কবির। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই ঝিনাইদহ শাখায় তদন্তের নির্দেশ দিয়েছেন।








