অপরাধ

জয়-লেখক-রাব্বানী-সাদ্দামসহ ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেতাকর্মীদের ছবি, জয়-লেখক-রাব্বানী-সাদ্দামসহ ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন সংবাদে নেতাকর্মীদের ছবি, যারা মামলার মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্যসহ ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– সঞ্জিত চন্দ্র দাস, রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন, সোলায়মান হাবিব।

বিষয়:ছাত্রলীগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…