কক্সবাজার

সাবেক সংসদ সদস্য ইবরাহিম ও জাফরসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

ইবরাহিম ও জাফরসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজন বয়স্ক, অন্যজন তরুণ, উভয়ই পারিবারিক পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীকসহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ২৮ আগস্ট আলী হায়দার নামে একব্যক্তি চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআইকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এ মামলায় চকরিয়া উপজেলার কয়েকজন চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

আলী হায়দার মামলার বিবরণে জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় আসামীগণ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে ফাকা গুলি করে বাদির ইজারাকৃত চিংড়িঘেরে অবৈধ অনুপ্রবেশ করে। আসামিরা বাদির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে আসামিরা তার চিংড়িঘেরটি জবর দখল করে নেয়।

ওইসময় আসামীগণ তার চিংড়ি ঘেরে লুটপাট চালিয়ে ঘেরে থাকা ২টি ইঞ্জিন চালিত বোট ও ৫টি নৌকাসহ ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়েরের চেষ্টা করলে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করায় কোন অভিযোগ দেওয়া সম্ভব হয়নি।

বিষয়:কক্সবাজার জাফর আলম মামলা সংসদ সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…