চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে শেখ হাসিনা, রেহানা, জয়সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, আদালত, রাজনীতি
A A
শেখ হাসিনা ও রেহানা ছবি, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) করা এই মামলায় সায়মা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিকী, রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদসহ সুনির্দিষ্ট ২৫ জন এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

নগরীর হালিশহর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মামুন আলী প্রকাশ কিং আলী বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে এ মামলা করেন।

Banglabid

মামলার আরজিতে বলা হয়, বাদী মোহাম্মদ মামুন আলী ২০১৬ সালের ১৫ আগস্ট তার হালিশহরস্থ কে এ জি এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। প্রায় ৩০০ নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটার সময় হালিশহর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অতর্কিতে হামলা চালায়।

পুলিশ উপস্থিত নেতাকর্মীদের বেধড়ক মারধর করে ও জন্মদিনের কেক এবং আগত নেতাকর্মীদের আপ্যায়নের জন্য আনা খাবার তছনছ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বাদীসহ ১৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে হালিশহর থানায় নিয়ে যায় পুলিশ। তাদেরকে থানার অভ্যন্তরে টর্চার সেলে নিয়ে বেদম প্রহার করা হয়।

ওসির ফোন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল করা হলে তিনি বাদীকে হুমকি দিয়ে বলেন, বাদী নাকি কেক না কেটে তার কলিজা কেটেছেন। এ অপরাধে তাকে হত্যা করা উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। একইভাবে শেখ রেহানা ভিডিও কলে বাদীকে গালিগালাজ করে ক্রসফায়ারের হুমকি প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও ফোনে একই ধরণের আচরণ করেন। এসবের পর ওসি বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করে এবং তা না হলে ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়। পরদিন বাদীর পিতা ওসির হাতে ১০ লাখ টাকা তুলে দেন।

Reneta

মামলায় ওসি প্রণব ছাড়াও অন্য আসামিরা হলেন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সিএমপি কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার, ডা. ফজল আমিনের ছেলে এরশাদুল আমিন, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত, সাবেক এসআই জামাল উদ্দিন, মাহবুব মোরশেদ, হিমেল রায়, রেজাউল হোসাইন, জমির উদ্দিন, মোহাম্মদ মোরশেদ আলম, সোহেল রানা, এএসআই বাবুল মিয়া, জহিরুল ইসলাম ও শরীফ হাসান।

বাদীর আরজি শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-৪ এর বিচারক মোহাম্মদ সালাউদ্দিন হালিশহর থানার ওসিকে তদন্তপূর্বক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামমামলাশেখ হাসিনার নামে মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগ: বার্সা-রিয়াল-ম্যানসিটি কে কেমন প্রতিপক্ষ পেল

পরবর্তী

বন্যার্তদের জন্য ডুফার ত্রাণ সামগ্রী হস্তান্তর

পরবর্তী
বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য ডুফার ত্রাণ সামগ্রী হস্তান্তর

অচেতন ব্যক্তির হাত ও পা ফ্লোরে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের খেলা নিয়ে যুবক খুন

সর্বশেষ

ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT