ফুটবল

এই রিয়াল আগের চেয়েও শক্তিশালী

রিয়াল মাদ্রিদ কোচের উত্তেজিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ দলের কোচ ম্যাচের সময় উত্তেজিত হয়ে কথা বলছেন, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ১-০ গোলে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচে সেরা দল নামাননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সে কারণেই হয়ত হেরেও ভাবান্তর নেই তার। উল্টো নিজেদেরই সেরা দাবি করেছেন। আগের মৌসুম থেকেও এই রিয়ালকে এগিয়ে রাখছেন।

গত মৌসুমে লা লিগা-সহ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল রিয়াল। আসছে মৌসুমেও তাদের দিকে বাড়তি নজর থাকবে। মৌসুম শুরুর আগে আগে এল ক্ল্যাসিকোতে বার্সার বিপক্ষে হার তাই ভালোভাবে নেয়া হচ্ছে না। সেসব নিয়ে আবার একদমই ভাবছেন না রিয়াল কোচ।

‘আমি মনে করি গত বছর আমাদের যে স্কোয়াড ছিল তার থেকে এখন আমাদের স্কোয়াড আরও ভালো। প্রশিক্ষণে তারা ক্ষীপ্রতা দেখাচ্ছে। এই ম্যাচেও ছেলেরা অনেক ক্ষীপ্র ছিল, বিশেষ করে প্রথমার্ধে। কিছু তরুণ খেলোয়াড়কে খেলাতে চেয়েছিলাম। সবমিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই পারফরম্যান্স আমার ভালো লেগেছে।’

ম্যাচে ছিলেন না করিম বেনজেমা। বাকিরাও খেলেনি পুরো ম্যাচে। হারলেও তাই খুব বেশি হতাশ নন আনচেলত্তি। তবে ক্লাব আমেরিকার বিপক্ষে আগামী ম্যাচেই ফিরছেন বেনজেমা, নিশ্চিত করেছেন কোচ।

‘ক্লাব আমেরিকার বিপক্ষে খেলায় সে ৪৫ মিনিট খেলবে। এরপর জুভেন্টাসের বিপক্ষে তাকে আরও বেশি খেলানোর কথা ভাবছি। জুভেন্টাসের বিপক্ষে লাইনআপ পরীক্ষা করব, যারা মূলত উয়েফা সুপার কাপ শুরু করবে।’

বিষয়:আনচেলত্তি বার্সেলোনা বেনজেমা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…