চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে বাদ রাখছেন আনচেলত্তি, ফিরছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও ভিনিসিয়াসের ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াস ও আনচেলত্তি

লাতিন অঞ্চল থেকে ব্রাজিল আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অনেক আগেই। বাছাইপর্বে তাদের বাকি আছে দুই ম্যাচ। কার্লো আনচেলত্তির অধীনে যা সেলেসাওদের তৃতীয় ও চতুর্থ ম্যাচ। যার দল থেকে বাদ পড়ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। আর প্রায় দুবছর পর ডাক পাচ্ছেন নেইমার জুনিয়র।

সেলেসাওদের পরের দুই প্রতিপক্ষ চিলি এবং বলিভিয়া, দুই ম্যাচের জন্য দল ঘোষণা বাকি আনচেলত্তির। তবে ইতিমধ্যে কোচ খেলোয়াড়দের ক্লাবের কাছে ছাড়পত্রের চিঠি পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর, ২৫ বর্ষী রিয়াল তারকা ভিনির জন্য ছাড়পত্রই চাননি আনচেলত্তি।

গত ১১ জুন ভিনিসিয়াসের গোলে আনচেলত্তি ব্রাজিলের হয়ে প্রথম জয়ের দেখা পেয়েছেন। প্যারাগুয়েকে ১-০তে হারানোর দিনে ভিনি দ্বিতীয় হলুদ কার্ড পান। যেজন্য আগামী মাসে বাছাইপর্বে চিলির সাথে ঘরের মাঠের ম্যাচে ছিটকে পড়েছেন তিনি। কিন্তু কোচ পরের বলিভিয়া ম্যাচের জন্যও চাননি ভিনিকে। ২০২৬ বিশ্বকাপের আগে তাকে বিশ্রামে রাখতে চান আনচেলত্তি।

Banglabid

বাছাইয়ের ম্যাচ দুটির মধ্য দিয়ে ২৪ মাস পর ব্রাজিল জার্সিতে ফিরছেন নেইমার সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড।

দলে ফিরছেন রদ্রিগো এবং এদের মিলিতাও। চোটে জুনে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি তারা। সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজা, বোটাফোগোর ভিতিনহো, ভাস্কোর পাওলো হেনরিক, মিডফিল্ডার দানিলো, সাও পাওলোর মার্কোস আন্তোনিও, রিয়ালের রদ্রিগো, ক্রুজেইরোর কাইও জর্জ থাকছেন দলে।

সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক সূচিতে ব্রাজিল বাছাইপর্বের ম্যাচগুলো খেলবে। ৫ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে তারা, খেলা মারাকানা স্টেডিয়ামে। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে নামবে আনচেলত্তি শিষ্যরা। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলেও তাদের ম্যাচের দিকে নজর থাকবে লাতিন অঞ্চলের কয়েকটি দলের, বিশ্বকাপের টিকিট পেতে অঞ্চলটির টেবিলে এখনও অনেক হিসাব বাকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআনচেলত্তিনেইমারব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT