ফুটবল

‘আনচেলত্তি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবেন না’

আনচেলত্তি ব্রাজিলের ফুটবল দলের কোচ হিসেবে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দাঁড়িয়ে আছেন, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাজিলের গুরুদায়িত্বের ভার তুলে নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। মিশন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ভালো করছে কার্লো আনচেলত্তির দল। এরই মধ্যে কোচ আনচেলত্তির জাতীয়তা ও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবেন না বলে কটুক্তি করেছেন সেলেসাওদের সাবেক কোচ আবেল ব্রাগা।

ব্রাজিলের সাবেক কোচ ব্রাগা দেশের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আশা করছি আমি ভুল নই। আনচেলত্তি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হবেন। কিন্তু এটা মনে করছি না তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবেন না। আমাদের আরো অপেক্ষা করতে হবে। হয়তো পরের জেনারেশন এন্ডরিক, এস্তাভো এদের নিয়ে রাজ করতে পারবো।’

‘অবশ্য আনচেলত্তির গুণগত মান নিয়ে প্রশ্ন নেই। তাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন আনচেলত্তি খুব ভালো। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপের সবকটি জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচরা। আনচেলত্তির ব্রাজিলে এসে প্রথম ম্যাচটি বিশ্রী ছিল। ভয়ংকর ম্যাচটি নিয়ে তাও সবাই কম কথাই বলেছে।’

ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ৭৩ বর্ষী আনচেলত্তি গত ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে প্রথম জয়ের দেখা পান। শেষ ম্যাচে চিলির বিপক্ষে তার শিষ্যরা পায় ৩-০ গোলের জয়।

ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে অনেক আগেই। ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ইতি টানবে সেলেসাওরা। আনচেলত্তি শিষ্যরা বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে অল্টোতে মাঠে নামবে।

বিষয়:কার্লো আনচেলত্তি চিলি প্যারাগুয়ে বলিভিয়া ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…