চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলিন্ডার লিকেজ থেকে গাড়িতে আগুন, আহত ৪

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:২৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এসময় গাড়িতে থাকা চার আরোহী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল। যদিও তারা পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।

পরীক্ষা-নিরীক্ষা শেষে খিলগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসান আলী জানান, টয়োটা এক্সিয়ো মডেলের ঢাকা মেট্রো-গ ৩৬-২৭৬৫ গাড়িটি বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যায়। আমরা দেখলাম গাড়ির সিলেন্ডারটি অক্ষত আছে। তাই আমরা ধারণা করছি সিলিন্ডার লিকেজ ছিল। সেখান থেকেই চাপ সৃস্টি করে গরমে বিস্ফোরণ ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রমজান পরিবহনের লাইনম্যান শফিক জানান, বিকট শব্দে রাস্তার বিপরীত পাশে একটি প্রাইভেটকার বিস্ফোরণে আগুন লাগে। সেখানে দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। এ সময় গাড়িতে একটি ছোট মেয়েসহ ৪ জন লোক ছিল। মেয়েটি বেশী দগ্ধ হলেও বাকিরা তেমন দগ্ধ হয়নি। পরে ফরচুন মার্কেট থেকে ফায়ার এক্সটুইংগিউশার এনে আগুন নেভানো হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) কালাম জানান, গাড়ির বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। সার্বিক বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬

অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

জুন ২২, ২০২৬

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬

মেসিদের জয় দেখছেন সব পক্ষই, আর্জেন্টিনা সমর্থকরা এগিয়ে গোলের প্রত্যাশায়

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT