‘ক্যাপ্টেন মার্ভেল’ তারকা কেনেথ মিচেল আর নেই
কানাডিয়ান অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। শনিবার ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার।

ক্যাপ্টেন মার্ভেল সিনেমার অভিনেতা কেনেথ মিচেল, sunglasses পরা, পটভূমিতে একটি কাল্পনিক চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
কানাডিয়ান অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। শনিবার ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর। কেনেথের পরিবার খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে।
কেনেথ মিচেল এএলএস-এ (নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার) আক্রান্ত ছিলেন। ২০২০ সালে পিপল ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন সেই কথা। এই রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত হয় রোগী এবং মৃত্যু ঘটে।
প্রায় দুই দশকের ক্যারিয়ার কেনেথের। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ডেনভারের বাবা জোসেফ ডেনভারের চরিত্রে অভিনয় করেছেন।
স্টার ট্রেক ডিসকভারিতেও ছিলেন কেনেথ মিচেল। টেলিভিশন ড্রামা ‘জেরিকো’-তে এরিক গ্রিন চরিত্রে প্রশংসা পেয়েছেন।
সূত্র: কইমই







