বিনোদন

কানের জুরি প্রধান হলেন নির্মাতা রুবেন অস্টলান্ড

নির্মাতা রুবেন অস্টল্যান্ড কানের চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা রুবেন অস্টল্যান্ড কানের চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে উপস্থিত, তিনি একটি পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সভাপতির হিসেবে দায়িত্ব পেয়েছেন সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তিনি পাম দ’র জয়ী। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে নির্মাতা বলেন, ‘কান ফেস্টিভালে এই বছরের প্রতিযোগিতার জন্য জুরি সভাপতি হতে পেরে আমি খুশি ও গর্বিত।’

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পরিচালক অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’। এ চলচ্চিত্রে মডেল ও বিত্তবানদের সামাজিক অবস্থানকে হেয় করে, এমন ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন ও দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী শার্লবি দিয়েন অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে।

এর আগে অস্টলান্ডের ‘ইনভলান্টারি’ (২০০৮) এবং ‘প্লে’ (২০১১) কান চলচ্চিত্র উৎসবের অ্যা সার্তে রিগার্দ ও ডিরেক্টর্স ফোর্টনাইট সাইডবারে দেখানো হয়েছিল। নির্মাতার ২০১৪ সালের সিনেমা ‘ফোর্স ম্যাজিউর’ অ্যা সার্তে রিগার্দ বিভাগে জুরি প্রাইজ জিতে নিয়েছিল।

ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসর বসবে মে মাসে। আসর চলবে ১৬ থেকে ২৭ মে।

বিষয়:কান চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…