ভোট দিয়েছেন নৌকার প্রার্থী ফেরদৌস

নৌকার প্রার্থী ফেরদৌস ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন, তার পাশে অন্যান্য ভোটাররা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
রোববার ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণপর তিনি ভোট দেন।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর ভোট পেয়ে আনন্দের কথা জানান তিনি। এসময় ভোটের পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং সুন্দর বলেও জানান তিনি।
এছাড়াও শতভাগ জয়ের আশায় আছেন নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






