আন্তর্জাতিক

ব্যক্তির অনুপ্রবেশে লকডাউন কানাডার পার্লামেন্ট

কানাডার পার্লামেন্ট ভবনের ছবি, উজ্জ্বল আকাশের নিচে ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার পার্লামেন্ট ভবনের ছবি, যেখানে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডিয়ান পার্লামেন্টের ভিতরে একজন ব্যক্তি অনুপ্রবেশ করার পর সেখানে লকডাউন ঘোষণা করা হয়। 

এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়েছে, অটোয়া পুলিশ জানিয়েছে, শনিবার এক ব্যক্তি ভবনের ভেতরে অনুপ্রবেশ করার পর কানাডিয়ান পার্লামেন্ট লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই ব্যক্তি পার্লামেন্ট হিলের ইস্ট ব্লকে অনুপ্রবেশ করে এবং রাতভর ভেতরেই থেকে যান।

অটোয়া পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। ইস্ট ব্লকটি খালি করা হয়েছে। কোনও আহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও নাগরিকদের এলাকাটি এড়িয়ে যাওয়ার এবং অফিসারদের নির্দেশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েলিংটন স্ট্রিটে ব্যাংক স্ট্রিট থেকে সাসেক্স ড্রাইভ পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে।

দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে পার্লামেন্টারি প্রোটেক্টিভ সার্ভিস (পিপিএস) থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে যাতে ভেতরে থাকা লোকজনকে “নিকটতম কক্ষে আশ্রয় নিতে, সমস্ত দরজা বন্ধ করে লুকিয়ে থাকতে” বলা হয়েছে।

রোববার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে লোকটি সশস্ত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

বিষয়:কানাডা পার্লামেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…