চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:২৪ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গ্রীষ্মকালীন মৌসুমে কানাডায় পর্যটন খাতে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা করে দেশটির পর্যটন ও ভ্রমণখাত। কিন্তু এ বছরের চিএ একেবারেই ভিন্ন। 

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার আগেই নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। ফলে বিদেশগামী পর্যটকের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও পর্যটন খাতেও স্থবিরতা নেমে এসেছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া কয়েক গুণ বেড়েছে। কিছু গন্তব্যে সরাসরি ফ্লাইট সীমিত হওয়ায় টিকিট সংকটও তৈরি হয়েছে।

ছবি: প্রতিনিধি

সীমিত ভিসা সুবিধা ও আকাশছোঁয়া বিমান ভাড়ার কারণে দেশের বিদেশ ভ্রমণ খাত এবং পর্যটন খাতে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয় অনেক গন্তব্যে ভিসা জটিলতা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ভ্রমণকারীরা বিদেশ সফর কমিয়ে দিচ্ছেন।

ভ্রমণকারীদের অভিযোগ, ভারত, দুবাইসহ বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। উজবেকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো নতুন গন্তব্যেও সীমিত করা হয়েছে ভিসা সুবিধা। থাইল্যান্ডের ভিসা পেতেও দীর্ঘ সময় লাগছে এবং অনেক আবেদন বাতিল হচ্ছে।

Reneta

উল্লেখ্য গ্রীষ্মকালীন মৌসুমে স্কুল বন্ধ থাকায় এই সময়ে বাবা-মায়েরা পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণে বের হয়। কিন্তু দিন দিন জীবন যাত্রার মান বৃদ্ধি ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর বেশিরভাগ পরিবার তাদের ভ্রমণ স্থগিত করেছে। এমনকি কানাডার মধ্যে অভ্যন্তরীণ রুটেও ব্যক্তিগত ভ্রমণ স্থগিত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালীন মৌসুমে পর্যটন ও ভ্রমণখাতের মন্দা দেশটির অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাপর্যটন ও ভ্রমণখাতস্থবিরতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT