চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে ৪১ কানাডীয় কূটনীতিক প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভারত-কানাডা দ্বন্দ্ব। এবার এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ৪১ জন কূটনীতিককে ভারত থেকে দেশে ফিরিয়ে নিচ্ছে কানাডা।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুযায়ী, গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলির জানিয়েছেন, ভারত থেকে ৪১ জন কানাডার কূটনীতিককে দেশে ফেরানো হচ্ছে। এছাড়াও তাদের আরও ৪২ জন সহযোগী কানাডায় ফিরে যাচ্ছেন। ভারতের হুমকির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কানাডা।

জলি বলেছেন, ভারত হুমকি দিয়েছে, কূটনীতিকদের উপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়া হবে। এই অবস্থায় কোনো দেশই নিজেদের কূটনীতিকদের অন্য দেশে রাখতে পারে না। কানাডা সে কারণেই কূটনীতিদের ফেরাতে বাধ্য হচ্ছে। বস্তুত, ভারতে সব মিলিয়ে ৬২জন কানাডার কূটনীতিক আছেন। তার মধ্য থেকে ৪১ জনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বাকিরা ভারতেই থাকছেন। তাদের রক্ষাকবচ আছে বলেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

কানাডার এই পদক্ষেপের জবাবে ভারত জানিয়েছে, কানাডা ভারতীয় কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরেই ভারত কানাডার কূটনীতিকদের ডেকে পাঠিয়েছিল। ফলে চরম পদক্ষেপ কানাডাই আগে তুলেছে। কানাডায় ঢুকে নিজ্জরকে হত্যার যে অভিযোগ তারা করছে, ভারত তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রথম থেকেই দাবি করছে। কিন্তু কানাডা তা মানতে রাজি নয়।

মূলত এই বিতর্কের সূত্রপাত হয়েছে মাস দুয়েক আগে। কানাডার নাগরিকত্ব নেওয়া ভারতীয় বংশোদ্ভুত শিখ হারদীপ সিং নিজ্জার কানাডার ভ্যাংকুভারের কাছে গুরুদ্বারের সামনে নিহত হন। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেন, ভারত এজেন্ট পাঠিয়ে এই কাজ করেছে। পরে ভারত বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাখালিস্তানভারতভারত-কানাডা দ্বন্দ্বহারদীপ সিংহারদীপ সিং নিজ্জার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেপালে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

মে ১, ২০২৬

কারচুপির অভিযোগ মমতার, ‘বিদায়ী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ বিজেপির

মে ১, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন আলোচনার প্রস্তাব পাঠাল ইরান

মে ১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT