প্রবাস সংবাদ

কানাডায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে কবি সাইফুল্লা মাহমুদকে সম্মাননা

কবি সাইফুল্লা মাহমুদকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি সাইফুল্লা মাহমুদকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কবি সাইফুল্লা মাহমুদকে সম্মাননা দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর উপর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত হওয়ায় তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে টরোন্টোর ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেষ্টুরেন্টে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি সাইফুল্লাহ মাহমুদ।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট‍্যকার আহমেদ হোসেন, সাংবাদিক মাহবুব ওসমানী, আওয়ামী লীগ নেতা মোঃ হাসান
ও চলচ্চিত্র শিল্পী অরুনা বিশ্বাস।

অন্টারিও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাকসুর সাবেক ভিপি জনাব ফয়েজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের জিয়াউল আহসান চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, রিয়াজুল হক, মুশফাকুর রহমান আকন্দ, ক্লাইমেট চ‍্যানেলের সাংবাদিক সঞ্জয় চাকি, প্রবাস বাংলার সাংবাদিক দীন ইসলাম, কানাডা আওয়ামী লীগের মোর্শেদ আহমেদ মুক্তা, রতন দেব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়।

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:কানাডা সম্মাননা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…