ফুটবল

আগেই জানতেন মেসি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মেসি মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের ফুটবল খেলোয়াড় মেসি মাঠে দাঁড়িয়ে থাকছেন, তার পেছনে দর্শকরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ২-০তে জয় পেয়েছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য সহজ ছিল না ম্যাচ। কানাডার দুর্দান্ত রক্ষণ ও মেসিদের সুযোগ মিসের মহড়ায় সহজ ম্যাচ কঠিনই হয়ে ওঠে। কঠিন যে হবে, আঁচ করতে পেরেছিলেন লিওনেল মেসি।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুক্রবার সকালে এ-গ্রুপে আকাশী-নীলদের হয়ে গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজ। এই প্রথম দেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামলেন মেসি।

ম‍্যাচ শেষে মেসি জানান, ‘আমরা জানতাম শারীরিক ও মানসিকভাবে ম্যাচ কঠিন হতে চলেছে। প্রথমার্ধে তারা আমাদের বেশ ভুগিয়েছে। সৌভাগ্যবশত আমরা দ্বিতীয়ার্ধে দ্রুতই জালের দেখা পেয়ে যাই। কিন্তু ম্যাচ তখনও কঠিন ছিল।’

‘লড়াই চালিয়ে যাওয়ার মতো ধৈর্য ছিল আমাদের। বল একদিক থেকে অন্যদিকে নেয়া সহজে সম্ভব হয়েছিল। বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের বিপক্ষে খেলার ধরন পরিবর্তন করে এবং বিশেষভাবে খেলার চেষ্টা করে। তবে আমরা নিয়ন্ত্রিতই ছিলাম।’

আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির সঙ্গে। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুদল।

বিষয়:আর্জেন্টিনা কানাডা কোপা আমেরিকা ২০২৪ মার্টিনেজ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…