চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থীদের ইচ্ছেমতো কাজ করার অনুমতি দিলো কানাডা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৪২ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের কাজের উপর নিয়ন্ত্রণ উঠিয়ে দিয়েছে সরকার। বিদেশি শিক্ষার্থীরা এখন তাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে।

কানাডার স্থানীয় সময় আজ শুক্রবার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী শন ফ্রেশার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

এর আগে বিদেশি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে ক্যাম্পাসের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারতো। এখন আর সেই বিধি নিষেধ থাকছে না। তারা যতো ঘণ্টা খুশি কাজ করতে পারবে।

ইমিগ্রেশন মন্ত্রী বলেন, চাহিদা অনুসারে বিভিন্ন খাতে কর্মী সংকটা কাটানোর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কানাডীয়ান অভিজ্ঞতার সুযোগ দেবে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার এই দেশটিতে বর্তমানে ১০ লাখ চাকরির সুযোগ রয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে মাসে লেবার ফোর্স সার্ভের একটি সমীক্ষায় কানাডায় বর্তমানে নিম্ন বেকারত্বের হারের সাথে উচ্চহারে কর্মসংস্থান খালি থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে কানাডার বিভিন্ন সেক্টরে ক্রমবর্ধমান শ্রম ঘাটতির বিষয়টি তুলে আরও বলা হয়েছে, আগামী দিনে আরও বেশি সংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানাতে দেশটি বাধ্য হবে।

শুধুমাত্র ২০২২ সালেই কানাডায় ৪ লাখ ৩০ হাজারেরও বেশি অভিবাসীকে স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে আমন্ত্রণ জানানো হবে। আর ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে হবে ৪ লাখ ৫০ হাজার।

Reneta

অন্যদিকে উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই উত্তর আমেরিকার এই দেশটি বর্তমানে অভিবাসীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য।

কানাডার “নতুন দেশ” পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, বিদেশি শিক্ষার্থীদের যতো খুশি কাজ করার সুযোগ দেয়ার এই সিদ্ধান্তটি প্রশংসনীয় পদক্ষেপ।কানাডায় পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীসহ বিদেশি শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তে আপ্লুত। কেননা নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাই কেবল হবে না, কানাডীয়ান কাজের অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি করবে,যেটি পরবর্তীতে তাদের কানাডার স্থায়ী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

তিনি বলেন, কানাডা তার ইমিগ্রেশন নীতিমালাকে বিদেশি শিক্ষার্থীবান্ধব করছে এবং বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে অভিবাসীর চাহিদা পূরণের চেষ্টা করছে। ইচ্ছেমতো কাজের সুযোগ তারই অংশ। বাংলাদেশের শিক্ষার্থীরা এতে নিঃসন্দেহে ব্যাপকভাবে লাভবান হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখকে সুস্বাদু রান্না করে খাইয়েছেন বিজয় সেতুপতি

পরবর্তী

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

পরবর্তী

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT