ক্রিকেট

টেনে তোলার চেষ্টা করছেন মিরাজ-মুশফিক

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ ব্যাট হাতে মাঠে ব্যাটিং করছেন, বাংলাদেশের ক্রিকেট দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে হারানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ফিরে যান অল্প রানে। বিপদের আভাস মেলে তখনই! ইংল্যান্ডের মাটিতে চেনা আবহাওয়ায় দুর্দান্ত বল করে চলা আইরিশরা পরে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের উইকেটও। বিপদ তাতে বেড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে বাংলাদেশ। ২১ ওভারে দলীয় শতক পূর্ণ হয়, মুশফিকুর রহিম ৩৫ বলে ২৬ এবং মেহেদী হাসান মিরাজ ১৯ বলে ২০ রানে ব্যাট করছেন।

চেসমফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে। প্রথম ওভার থেকেই দাপট দেখিয়েছেন দুই আইরিশ পেসার জশ লিটল ও মার্ক অ্যাডাইর। তারা সাজঘরে পাঠিয়ে দেন দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে।

পরে সাকিবকে ফিরিয়ে দেন হিউম। দারুণ খেলতে থাকা সাকিব ২১ বলে ২০ রানে বোল্ড হন হিউমের বলে।

তারপর ফেরেন শান্ত। ৬৬ বল খেলে ৪৪ রানে ভালো করার ইঙ্গিত দিলেও কার্টিস ক্যাম্ফেরের বলে উইকেট দিয়ে এসেছেন এ বাঁহাতি ব্যাটার। শান্তর পর আবারও আঘাত হানেন হিউম, ২৭ রানে থাকা হৃদয়কে ফেরান।

এরআগে, প্রথম ওভারেই ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার লিটনকে কোনো রান করতে না দিয়ে সাজঘরে পাঠান লিটল। অন্য ওপেনার তামিম ফেরেন চতুর্থ ওভারে, ফেরান অ্যাডাইর। টাইগার অধিনায়ক আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করে যান।

বিষয়:অ্যাডাইর ইংল্যান্ড ক্যাম্ফের চেমসফোর্ড তামিম লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…