বিনোদন

এক দশক পর অভিনয়ে ক্যামেরন ডিয়াজ

অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের এক দশক পর অভিনয়ে ফিরে তার ছবি, তিনি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক দশক পর পর্দায় ফিরলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। যেখানে তার সঙ্গে জুটি বাধলেন জেমি ফক্স। লম্বা এই অবসরকে তার জীবনের সেরা সময় বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, “ওহ মাই গড! আমার এইটা (অবসর) ভালো লেগেছে, এইটা আমার জীবনের সেরা ১০ বছর। “ অবসর নেওয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু স্বাধীনভাবে একজন মা, একজন স্ত্রী হতে এবং কিছুটা ব্যক্তিগত জীবন কাটানোর জন্যই অবসর চেয়েছিলাম।

“এইটা খুবই দারুণ ছিল… আমাকে যদি প্রতিদিন ১০ ঘণ্টার জন্য পরিবার ছেড়ে থাকতে হয় (কাজের জন্য) তাহলে আমি তা (কাজটা) করতে চাই বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,” এই অভিনেত্রী বলেন।

১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা ‘দ্য মাস্ক’ দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের। এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ঐ বছর তাকে দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমাতে।

এবার এক দশক পর অভিনয়ে ফেরা। তবে সেটা স্থায়ী হবে কি-না, এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নেটফ্লিক্সের ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএর সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।

বিষয়:ক্যামেরন ডিয়াজ নেটফ্লিক্স হলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…