চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
আন্তর্জাতিক
A A

কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে।

কম্বোডিয়া পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে পয়পাটে গ্রান্ড ডায়মন্ড সিটির একটি ক্যাসিনো-হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

এএফপি জানায়, পাওয়া পুলিশের এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ‘সেখানে আগুনে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।’

এতে আরো বলা হয়, ওই সময় ক্যাসিনোটিতে প্রায় ৪০০ জন কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, হোটেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় অনেক মানুষকে ওই ভবন থেকে লাফ দিতে দেখা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ভিতরে বিদেশি নাগরিকরাও ছিল।

Reneta

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজের সমন্বয় করছে।

এ ঘটনায় দগ্ধদের থাইল্যান্ডের সো কায়ো প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা আরো জানায়, কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে থাইল্যান্ড থেকে পাঠানো ফায়ারট্রাক কাজে লাগানো হচ্ছে।

থাইল্যান্ডের উদ্ধার গ্রুপ রুয়ামকাতানিউ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, হোটেলটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

গ্রান্ড ডায়মন্ড সিটির থাই-কম্বোডিয়া সীমান্ত বরাবর অনেক ক্যাসিনো হোটেল রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডঅগ্নিকাণ্ডে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT