চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানি সিরিকিতের স্মরণে ৯০ দিন কালো বা অনুজ্জ্বল রঙের পোশাক পরার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রানি সিরিকিতের স্মরণে কালো পোশাক পরার আহ্বান, বাংলাদেশে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশের জনগণকে সাবেক রানী সিরিকিতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৯০ দিন কালো বা অনুজ্জ্বল রঙের পোশাক পরার আহ্বান জানিয়েছেন। তিনি রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন।

আজ (২৫ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি সিরিকিত। ২০১৯ সাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, যা থেকে আর সেরে উঠতে পারেননি। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রানি সিরিকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছর শোক পালন করবেন। থাইল্যান্ডে ১২ আগস্ট, রানি সিরিকিতের জন্মদিনকে ১৯৭৬ সাল থেকে জাতীয় মা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ২০১২ সালে স্ট্রোকের পর তিনি জনসম্মুখে আসা প্রায় বন্ধ করে দেন এবং মূলত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতেন।

রানি সিরিকিত ১৯৩২ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফ্রান্সে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত। সঙ্গীত শিক্ষার সময় তিনি রাজা ভূমিবলের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন এবং পরে ১৯৫০ সালের ২৮ এপ্রিল রাজা ভূমিবলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজা ভূমিবল থাইল্যান্ডের দীর্ঘতম সময়ের রাজা ছিলেন। এই দম্পতির চার সন্তান—রাজা মহা ভাজিরালংকর্ণসহ তিন কন্যা।

রানি সিরিকিত ষাটের দশকে রাজদম্পতি বিশ্বভ্রমণে বের হন এবং মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার, ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয় ও সংগীত তারকা এলভিস প্রেসলির মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি নিয়মিতভাবে সেরা পোশাকধারী নারীর তালিকায় স্থান পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডরানি সিরিকিত
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT