হিমালয়ের কোল ঘেঁষা সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তা-ঘাটসহ বিস্তৃর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট করছে, তেমনি ভূগছে নানান ঠান্ডাজনিত রোগে। শীত প্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসাবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন।






