ফুটবল

‘বিতর্ক’ ওঠা পেনাল্টি নিয়ে যা বললেন কেন

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, বিশ্বকাপের ম্যাচ চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে, বিশ্বকাপের ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধের ১৯ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেটি আদতে পেনাল্টি দেয়ার মতো ছিল কী না, তা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। এমন পেনাল্টি পাওয়া ইংল্যান্ডের জন্য সৌভাগ্যজনক ছিল, মনে করছেন অধিনায়ক হ্যারি কেন।

শুরুর সাত মিনিটের মাথায় জাভি সিমন্সের চোখ ধাঁধানো গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। পরে আক্রমণাত্মক ইংল্যান্ডের অধিনায়ক কেনকে ১৮ মিনিটে ড্যানজেল ডামফ্রিস ফাউল করেন। প্রথমে স্বাভাবিক মনে হলেও ভিএআরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

সংবাদমাধ্যমে ওই পেনাল্টি নিয়ে কেন বলেছেন, ‘আমার পা উপরে ঝুলছিল। সুতরাং, তার পা অবশ্যই আমার পায়ে আঘাত করেছিল। মাঝে মাঝে সেগুলো পাবেন, মাঝে মাঝে পাবেন না। এরপর ধাপে ধাপে যা হল তাতে আমি খুশি। এটা অন্যরকম এক অনুভূতি ছিল।’

ফলাফল নির্ধারণী গোলদাতা ওলি ওয়াটকিন্সকে নিয়ে কেন বলছেন, ‘সে অনেকদিন ধরেই অপেক্ষা করছিল, ধৈর্য ধরে ছিল। সে যেটা করেছে তা অসাধারণ এবং সেটার যোগ্য সে।’

ইউরো ২০২৪-এ, ১৫ জুন তথা আগামী রোববার বার্লিনের ফাইনালে মুখোমুখি হবে হ্যারি কেনের ইংল্যান্ড ও আলভারো মোরাতার স্পেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড ওয়াটকিন্স কেইন জাভি ডামফ্রিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…