প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক, উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, একটি সেনা কর্মকর্তা উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের শুরুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩ সালে প্রণীত আইনসমূহ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৯ জানুয়ারি) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়।
এছাড়াও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পবিত্র কাবা শরিফের গিলাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার শপথের পর এটি নতুন সরকারের দ্বিতীয় বৈঠক। এসময় আইন মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






