বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার

বিমানবন্দরে স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু ও স্বর্ণের বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু ও স্বর্ণের বার, বাংলাদেশ পুলিশ ও বিমানবন্দর নিরাপত্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৯৬৮ গ্রাম স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশী এক কেবিন ক্রুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন (৪০)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন এক কেজি ৯৬৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি টাকা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের এস বি ৮০৪ নম্বরের ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় পৌঁছে শাহজালালে অবতরণ করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) বিমানবন্দরের কাস্টমস গ্রীন চ্যানেল এলাকায় এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

এ ব্যাপারে বিমান বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…